Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভূটিয়ারকোনা গরুর বাজারে হামলা ও নৈরাজ্যের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি।


 

ভূটিয়ারকোনা গরুর বাজারে হামলা ও নৈরাজ্যের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি।

স্বেচ্ছাসেবক দল নেতা অনিক আহমেদ মানিকের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।


অনিক আহমেদ মানিক ও ভূটিয়ারকোনা গরুর বাজারে হামলা ও নৈরাজ্যের ঘটনার সুষ্ঠু বিচার চাই


গত ০৫/০৬/২০২৬ তারিখে ভূটিয়ারকোনা গরুর বাজারে সংঘটিত হামলা, নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের সবাইকে ব্যথিত ও উদ্বিগ্ন করেছে। 

এ ঘটনায় ৪নং মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অনিক আহমেদ মানিক ভাই শারীরিকভাবে আহত হয়েছেন।


একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মীর ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও ভাবমূর্তির ওপরও আঘাত।

 মতভেদ থাকতে পারে, কিন্তু তার সমাধান কখনো হামলা, হেনস্তা বা নৈরাজ্যের মাধ্যমে হতে পারে না।


দুঃখজনকভাবে, ঘটনার পর প্রকৃত সত্য আড়াল করার উদ্দেশ্যে হামলাকারীরা-গন বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ও অভিযোগ ছড়ানোর চেষ্টা চলমান, এটি আমরা অবগত। 

কিন্তু সত্যকে কখনো মিথ্যার আড়ালে দীর্ঘসময় লুকিয়ে রাখা যায় না। 

মিথ্যা অভিযোগ দায়ের করা সহজ হলেও বাস্তব ঘটনা ও সত্যের সামনে তা মূল্যহীন হয়ে পড়ে।


আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ যদি ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করেন, তাহলে প্রকৃত ঘটনা সবার সামনে স্পষ্ট হয়ে উঠবে। 

সাধারণ মানুষ সবকিছু দেখেছে, জানে এবং সত্য গোপন করে মিথ্যার পক্ষে অবস্থান নেবে না।


আমরা গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, ঘটনাটির নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করুন। অভিযোগে জড়িতদের বিরুদ্ধে সম্পৃক্ততা প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।


দোষী যে-ই হোক, তার পরিচয় নয়—তার অপরাধই হোক বিচারের একমাত্র ভিত্তি।


আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনিক আহমেদ মানিক ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি।


সুষ্ঠু তদন্ত হোক।

সত্য উদ্ঘাটিত হোক।

দোষীদের দৃষ্টান্তমূলক বিচার হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
সাম্প্রতিক ভূটিয়ারকোণা বাজারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা অত্যান্ত নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। দায়িত্বশীল নেতাকর্মীদের মাধ্যমে এমন আচরণ আশা করা যায় না সুতরাং নেতাকর্মীদের আরও সহনশীল ও দায়ীত্বশীল হতে হবে। পরবর্তীতে এমন ঘটনা আর না ঘটুক এবং এই হামলার সাথে যারা জড়িত তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হোক।
মানিক মামার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আহত সকলের সুস্থতা কামনা করি।
নামহীন বলেছেন…
https://www.facebook.com/share/p/1HAnTg6SL3/
নামহীন বলেছেন…
#ShahganjProtidin #ViralNews #TrendingNews #NewsUpdate #BanglaNews