Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ট্রেনিংয়ে থাকা সেনা সদস্যরা প্রধানমন্ত্রীকে তাদের ক্যাম্পে দেখতে পেয়ে সারপ্রাইজড।


 

প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে মানিকগঞ্জের সিংগাইরে বনজঙ্গলে বেষ্টিত এলাকায় ছুটে গেলেন সেনাবাহিনী ট্রেনিং দেখতে প্লাস মাঠ পর্যায়ের ট্রেনিংয়ে থাকা সেনাদের উৎসাহ জুগাতে।


আজকে এ আকষ্মিক পরিদর্শনের আগে প্রধানমন্ত্রী কেবল সেনাপ্রধানকেই জানিয়েছেন, উনার অফিসের কর্মকর্তারাও জানেন না, ইভেন মানিকগঞ্জের যে গ্রামে ট্রেনিং হচ্ছিল সেই গ্রামে প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং তথা জিওসি কিংবা ইউনিট কমান্ডিং অফিসার সিও, কেউই আগে থেকে জানতেন না প্রধানমন্ত্রী যে সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে স্বশরীরে তাদের ট্রেনিং ক্যাম্পে আসবেন।


ট্রেনিংয়ে থাকা সেনা সদস্যরা প্রধানমন্ত্রীকে তাদের ক্যাম্পে দেখতে পেয়ে সারপ্রাইজড। 


প্রধানমন্ত্রী প্রায় ঘন্টা তিনেক তাদের সঙ্গে কাটান। প্রশিক্ষণ দেখেন; ক্যাম্পে নিজেদের প্রস্তুত করা চা পান করেন, এবং তাদের জন্য বরাদ্দকৃত খাবার প্রধানমন্ত্রী নিজেও খেয়েছেন একসঙ্গে বসে।


ব্যাপারটা খুবই সিম্পলি এক কাজ মনে হতে পারে, কিন্তু তা একবার চিন্তা করেন, মাঠ পর্যায় ট্রেনিংয়ে থাকা সৈনিকদের কতটা ইনসফায়ারড করবে— দেশের প্রধানমন্ত্রী বনজঙ্গলে পরিবেষ্টিত বিস্তীর্ণ গ্রামের মেঠোপথ দিয়ে পায়ে হেঁটেই ছুটে গেলেন প্রশিক্ষণ দেখতে; তাদের সঙ্গে বসে খেলেন তাদের খাবার, আড্ডা দিলেন, মতবিনিময় করলেন, বাঙ্কারে নেমে উপভোগ করলেন তাদের রেইড মহড়া।


সেখান থেকে আসার পূর্বে প্রধানমন্ত্রী তাদের সামনে একটা শর্ট বক্তৃতা দেন। ঠিক বক্তব্যও নয়, বলা যায় তাদের সাহস ও অনুপ্রেরণা জুগাতে মতবিনিময় করা।


দেশের মানুষের আশা ও ভরসার জায়গা হলো সেনাবাহিনী। এ বাহিনী শক্ত ভিত্তি নিয়ে দাঁড়াতে পারলে দেশের মানুষজন স্বস্তিতে থাকবেন; জাতীয় সংকট মোকাবিলা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অলওয়েজ প্রিপারড থাকতে হবে।


এই এক বাক্যেই শত্রুদের ঘুম হারাম করতে যথেষ্ট!  


সাধারণত প্রধানমন্ত্রী কোথাও সফরে গেলে ১ সপ্তাহ আগে থেকে পরিকল্পনা সাজানো হয়, ভিজিটের অন্তত ২৪ ঘন্টা আগে সেইফটির সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়, বাট তারেক রহমান প্রধানমন্ত্রী এসব কিছুর ধার ধারতেছেন না। হুটহাট করে একেকদিন একেক প্রতিষ্ঠানে ভিজিটে চলে যাচ্ছেন। 


আজকে স্বশরীরে মানিকগঞ্জে বনজঙ্গলে বিস্তীর্ণ এলাকাতে সেনাবাহিনীর প্রশিক্ষণে যাওয়াটা দেশের কোনো প্রধানমন্ত্রী হিসেবে এ প্রথম। 


As I've said before, he's the coolest PM ever.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ