৩৪ বছরেরও বেশি সময়ের গৌরবময় শিক্ষকতা জীবনের ইতি, অবসরে যাচ্ছেন শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (বাবুল) স্যার।
শিক্ষার্থীদের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন একজন অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস। দীর্ঘ ৩৪ বছর ৯ মাস ১৪ দিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও মমতায় শিক্ষার আলো ছড়িয়ে গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষার্থীকে।
আগামী ১৪ জুন ২০২৬ স্যারের শেষ কর্মদিবস। তাঁর এই দীর্ঘ কর্মজীবনের অবদানকে সম্মান জানাতে ১৫ জুন ২০২৬, সোমবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শাহগঞ্জের শিক্ষা অঙ্গনে স্যারের অবদান ও স্নেহময় স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে।
শাহগঞ্জ নিউজের পক্ষ থেকে প্রিয় বাবুল স্যারের সুস্বাস্থ্য, সুখ ও শান্তিময় অবসর জীবনের শুভকামনা।
#shahgonjnews

0 মন্তব্যসমূহ