Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত কর্মী


 খুলনা বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা বাহিরদিয়া ইউনিয়নে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে জামায়াতে ইসলামী ছেড়েছেন ৫নং ওয়ার্ডের সক্রিয় দলীয় সদস্য শেখ তারেক।


গতকাল শুক্রবার পবিত্র জুম্মার দিন দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা দেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ তারেক গত ১৪ থেকে ১৫ বছর ধরে জামায়াতে ইসলামীর ৫নং ওয়ার্ডের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত ছিলেন। গতকাল জুম্মার নামাজের পূর্বে তিনি দুধ ও পানি দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে দল ত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন।


এ সময় শেখ তারেক জানান, দীর্ঘ ১৪-১৫ বছর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে যুক্ত ছিলাম। পবিত্র জুম্মার দিনে দুধ-পানি দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে জামায়াতের কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।


হঠাৎ করে দুধ-পানি দিয়ে গোসল করে তার এই দল ত্যাগের বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে কী কারণে তিনি দীর্ঘদিনের এই রাজনৈতিক দল ত্যাগ করলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।


এ বিষয়ে মানসা বাহিরদিয়া ইউনিয়নের জামায়াত আমির ফরহাদ হোসেন বলেন, শেখ তারেক দীর্ঘদিন ধরে জামায়াতের সঙ্গে যুক্ত—কিন্তু তিনি কোনো পদধারী নেতা নয়। হয়ত ভুল বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাকে বুঝিয়ে, ভুল ভাঙানোর চেষ্টা করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ